ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে জাফর আলী খান (৪৫) নামে এক আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বুধবার (২ অক্টোবর) রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর চড়াইল (কাঁঠালিয়া-ভান্ডারিয়া সীমানা এলাকায়) তাকে কুপিয়ে জখম করে।

নিহত জাফর আলী খান ওই গ্রামের মুনসুর আলী খানের ছেলে ও কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, উত্তর চড়াইল গ্রামের জাফর আলী খানের সঙ্গে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাংগা গ্রামের জলিল হাওলাদারের ছেলে মিজানের বন্ধুত্ব ছিল। উভয়ের বাড়িতে নিয়মিত আসা যাওয়া করত তারা। একপর্যায় জাফরের স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করেন মিজান। এনিয়ে জাফরের সঙ্গে মিজানের দ্বন্দ্ব চলছিল। একপর্যায় মিজানকে কুপিয়ে হাতের দুইটি আঙুল বিচ্ছিন্ন করে দেয় জাফর। বুধবার সন্ধ্যায় পূর্ব মাটিভাংগা গ্রামের সাবেক স্কুলশিক্ষক মো. আমিনের জানাজা শেষে বাড়ি ফিরছিল জাফর। এ সময় কাঠালিয়া-ভান্ডারিয়া সীমান্তের ফকির বাড়ি ব্রিজের ওপর ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে নিজাম ও তার লোকজন।

কাঠালিয়া থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার কালবেলাকে বলেন, ঘটনাস্থল পিরাজপুরের ভান্ডারিয়া এলাকায় হওয়ার কারণে সেখানে মামলা হয়েছে।

ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিলন মন্ডল কালবেলাকে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X