নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:১২ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে প্রকাশ্যে কুপিয়ে জখম

কুপিয়ে জখম হওয়া মনিরুজ্জামান মনির হাসপাতালে চিকিৎসা নেন। ছবি : কালবেলা
কুপিয়ে জখম হওয়া মনিরুজ্জামান মনির হাসপাতালে চিকিৎসা নেন। ছবি : কালবেলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাবেক জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভগ্নিপতি মনিরুজ্জামান মনিরকে (৫৫) প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের চরহাজারী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় তাকে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি পিটিয়ে, মাথায় কুপিয়ে রক্তাক্ত করে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

মনিরুজ্জামান মনির নোয়াখালী জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ভগ্নিপতি বলেও জানা যায়।

ভুক্তভোগীর ভাগনে রাজীব অভিযোগ করে জানান, তার কাকা পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলার বসুরহাট বাজারের ৩নং ওয়ার্ডের নিজ বাসায় থাকতেন। শুক্রবার দুপুরের দিকে নিজের গ্রামের বাড়ি উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় জুমার নামাজ পড়তে যান। নামাজ পড়ে ফেরার পথে উপজেলার চরহাজারী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর অস্ত্রধারীরা প্রকাশ্যে তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় কুপিয়ে গুরুতর আহত করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা শহর মাইজদীর একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। তবে পুলিশের পক্ষ থেকে খোঁজ-খবর নেওয়া হবে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১০

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১১

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১২

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৩

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৫

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৭

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৯

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

২০
X