লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

লালমনিরহাটে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল হক নয়নকে (৩০) ২৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ আগস্ট) রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া সরকারি স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। ছাত্রদল নেতা হামিদুল হক নয়ন উপজেলার ভোটমারী ইউনিয়নের আমিনুর রহমানের ছেলে।

আরও পড়ুন : ছেলের দেখানো পথে ইয়াবা নিয়ে চলেন বাবা

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া সরকারি স্কুলের সামন থেকে হামিদুল হক নয়নকে আটক করে দেহ তল্লাশির পর ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অপরজন পালিয়ে যায়।

এ বিষয়ে লালমনিরহাট জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হুদা লিমন বলেন, বিষয়টি জানা নেই। ঘটনার সঙ্গে জড়িত হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ছাত্রদল নেতার নামে মাদক মামলা দায়েরের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

জার্মান বধের নায়ক, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিলেন ‘সবকিছু’

১০

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের পরাজয়

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার দুই সপ্তাহ পরেও ঝুলে আছে যেসব ইস্যু 

১২

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

১৪

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

১৬

বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১৭

ইউজিসির অনুমোদন না পাওয়ায় বেসিক সায়েন্সে পিছিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়

১৮

কমলো ফার্নেস অয়েলের দাম

১৯

কান্নার শব্দ শুনে হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

২০
X