কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের দেখানো পথে ইয়াবা নিয়ে চলেন বাবা

গ্রেপ্তার ছেলে ও বাবা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার ছেলে ও বাবা। ছবি : সংগৃহীত

নতুন বিয়ে করা জামাইয়ের মতো গায়ে পাঞ্জাবি, পায়ে সুন্দর জুতো। হাতে থাকে বেশ কিছু জামাকাপড়। ভাবখানা এমন যেন শ্বশুরবাড়ি যাচ্ছেন। এমন ছদ্মবেশে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে রওনা হন বাবা হাবিব উল্লাহ। তার আগে পথে চেকপোস্ট আছে কি না তা দেখতে অন্য গাড়িতে রওনা দেন ছেলে ছালাহ উদ্দিন। এরপর মোবাইলে বাবাকে নির্দেশনা দিতে থাকেন ছেলে। সেই নির্দেশনা শুনে রাস্তায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা নিয়ে আসেন হাবিব উল্লাহ।

দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করা বাবা-ছেলের এই গ্রুপকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ জুন) রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর পরের দিন রোববার এ তথ্য জানায় ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক মো. রাশেদুজ্জামান।

ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান কালবেলাকে জানান, হাবিব উল্লাহ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা কারবার করে আসছিল। এজন্য বিভিন্ন ধরনের ছদ্মবেশ নিতো। তার ছেলে ছালাহ উদ্দিন সদ্য এইচএসসি পাশ করেছে। এ বয়সেই সে বাবার সঙ্গে এই কারবারে নেমেছে। তারা কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নিয়ে আসার জন্য কখনো হাইওয়ে রাস্তা ব্যবহার করতো না। লোকাল রাস্তা দিয়ে অনেক ঘুরে তারা ইয়াবা নিয়ে আসতো।

তিনি বলেন, ইয়াবা পাঁচারের জন্য ঢাকা-কক্সবাজার মহাসড়কের বিকল্প পথে খুঁজে বের করেন তারা। কক্সবাজার থেকে প্রথমে বান্দরবান–রাঙ্গামাটি ও সবশেষ খাগড়াছড়ি হয়ে লোকাল বাসে কয়েক ধাপে ফেনী আসে মো. হাবিব উল্লাহ। তারপর তার ছেলে মো. ছালাহ উদ্দিনকে যেকোনো গাড়িতে পাঠিয়ে দেয়। ছালাহ উদ্দিন দাউদকান্দি টোলপ্লাজাসহ গুরুত্বপূর্ণ চেকপয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার বিষয়ে আগে হাবিব উল্লাহ জানায়। ছেলের ক্লিয়ারেন্সের ভিত্তিতে হাবিব উল্লাহ সুযোগ বুঝে বিভিন্ন ছদ্মবেশে কৌশলে ইয়াবার চালান নিয়ে ঢাকায় প্রবেশ করে। জিজ্ঞাসাবাদে তারা জানায় একই কৌশলে কয়েকদিন আগেও বিপুল পরিমাণ ইয়াবার চালান ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে পাচার করেছে তারা।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X