ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠির মাদারতলা খাল ভরাট করে রাস্তা নির্মাণ

ঝালকাঠি উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামের জে. কে. মাধ্যমিক বিদ্যালয়ের সামনের অংশের খালে খুঁটি গেড়ে বালু ফেলে রাস্তা তৈরি করা হচ্ছে। ছবি: কালবেলা
ঝালকাঠি উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামের জে. কে. মাধ্যমিক বিদ্যালয়ের সামনের অংশের খালে খুঁটি গেড়ে বালু ফেলে রাস্তা তৈরি করা হচ্ছে। ছবি: কালবেলা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাদারতলা খাল ভরাট করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।

উপজেলার ৫ নম্বর বড়ইয়া ইউনিয়নের আরুয়া সোনারগাঁও গ্রামের জে. কে. মাধ্যমিক বিদ্যালয়ের সামনের অংশের খালে খুঁটি গেড়ে বালু ফেলে এ রাস্তা তৈরি করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের দাবি, আরুয়া গ্রামের পাঁচ শতাধিক পরিবার কৃষিকাজে এ খালের পানি ব্যবহার করেন। খালটি দখল হয়ে গেলে চাষাবাদ অনিশ্চয়তায় পড়বে।

জাঙ্গালিয়া নদী থেকে প্রবাহমান প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি আরুয়া সোনারগাঁও গ্রাম হয়ে পাশের কয়েকটি গ্রামে বিস্তৃত।

খালটির দু’পাশে কয়েকটি গ্রামের প্রায় দুই হাজার পরিবারের বাস। এ গ্রামের অধিকাংশ কৃষক সেচের জন্য মাদারতলা খালের ওপর নির্ভর করেন। জেলেরাও খাল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এ ছাড়া পণ্য যোগাযোগে খালটি ব্যবহার হয়।

স্থানীয় বাসিন্দা এইচএম জাকির হোসেন অভিযোগ করে বলেন, ‘খালটি এলাকার প্রভাবশালী সরোয়ার খান নামের এক লোক ভরাটের মাধ্যমে দখল করছেন। খাল পাড়ের এসব অবৈধ দখলদারকে উচ্ছেদ করে এবং খালটি খনন করে নাব্য ফিরিয়ে আনলে এলাকার কৃষিকাজের আরও সুবিধা হবে।’

স্থানীয় কৃষক আলী হাওলাদার জানান, দখলকারীদের কারণে এ খালটির করুণ দশা। এখন যে রাস্তা নির্মাণ করা হচ্ছে তা ঠেকানো না গেলে ভবিষ্যতে কৃষিকাজে বাধা হবে।

অভিযোগ অস্বীকার করে সরোয়ার খান বলেন, ‘আমি গ্রামবাসীর চলাচলের জন্য রাস্তা তৈরি করছি। সরকারি খাল ভরাট করিনি।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাসির উদ্দিন বলেন, ‘খালটি এলাকার কৃষকরা কৃষিকাজে শত বছরের বেশি সময় ব্যবহার করছেন। সরকারি খাল ভরাট করা উচিত হয়নি। আমি মৎস্য অফিসকে বিষয়টি জানিয়েছি।’

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান খান বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেব।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১০

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১১

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৩

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৪

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৫

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১৬

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১৭

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১৮

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৯

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

২০
X