নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালী মন্দিরে অনুদান দিলেন হাসনা মওদুদ

মন্দিরে অনুদানের চেক তুলে দিচ্ছেন বেগম হাসনা জসীম উদ্দিন মওদুদ। ছবি : কালবেলা
মন্দিরে অনুদানের চেক তুলে দিচ্ছেন বেগম হাসনা জসীম উদ্দিন মওদুদ। ছবি : কালবেলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৩টি মন্দিরে ৫ হাজার টাকা করে ৬৫ হাজার টাকা অনুদান দিয়েছেন বেগম হাসনা জসীম উদ্দিন মওদুদ।

গত বুধ ও বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ এলাকা সফরের সময় উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ বাবুর হাতে এ অনুদানের টাকা তুলে দেন।

কোম্পানীগঞ্জ উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে বসুরহাটে মতবিনিময়কালে সাবেক এমপি হাসনা জসীম উদ্দিন মওদুদ বলেন, আপনারা সবাই আমার অত্যন্ত কাছের মানুষ। মরহুম ব্যারিস্টার মওদুদ আহম্মেদ ছিলেন আপনাদের হৃদয়ের মানুষ। আমি আজ আপনাদের দুর্গা উৎসবের আনন্দকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দেখতে এসেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও চৌধুরীহাট ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি মাহমুদুর রহমান রিপন।

উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতাউর রহমান পাবেল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন মো. এরশাদ, সিরাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈকত, শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক অর্জুন কুমার দাস ও যুগ্ম সম্পাদক অসীম মজুমদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরের ‘সাভানা ইকোপার্ক’ সরকারি ব্যবস্থাপনায়

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

১০

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

১১

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

১২

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

১৩

পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

১৪

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

১৫

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

১৬

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

১৭

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

২০
X