ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৩:৫১ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে মদপানে এবার স্কুলশিক্ষার্থীর মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফরিদপুরে মদপানে দুই তরুণীর পর এবার স্বপ্না বাউলি নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মদপানে তিনজনের মৃত্যু হলো।

রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

স্বপ্না বাউলি চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালীর মেয়ে। সে চরঅযোধ্যা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় স্বপ্না বড় বোন সুস্মিতার সঙ্গে পূজামণ্ডপে ঘুরাঘুরির জন্য বের হয়। রাত সাড়ে ১০টার দিকে তারা বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। রোববার বিকেল ৫টার দিকে স্বপ্নার অসুস্থ হয়ে পড়লে সে মদপানের কথা স্বীকার করে। পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আবিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক উপসর্গগুলো দেখে জানা গেছে, মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

চরভদ্রাসন থানার ওসি আব্দুল গাফফার বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, অতিরিক্ত মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে শনিবার ভোরে মদপানে পূজা ও রত্না নামে দুই বান্ধবীর মৃত্যু হয়। দুজন রাজেন্দ্র কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন। তারা হলেন, মাগুরার শালিথা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে পূজা বিশ্বাস (২০) ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে রত্না সাহা (২৬)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X