শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জি এম কাদের

মঙ্গলবার শেরপুর সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় জি এম কাদের। ছবি : কালবেলা
মঙ্গলবার শেরপুর সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় জি এম কাদের। ছবি : কালবেলা

শেরপুরে জেলা জাতীয় পার্টির সম্মেলনে দলীয় চেয়ারম্যান ও সংসদীয় বিরোধী দলের উপনেতা জি এম কাদের বলেছেন, দেশে বর্তমানে যেভাবে নির্বাচন হচ্ছে, এই সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্ভব নয়।

আজ মঙ্গলবার (১৩ জুন) দুপুরে শেরপুর সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এরপর জি এম কাদের শহরের চকবাজারে শহীদ মিনার প্রাঙ্গণে জেলা জাপার সভাপতি মো. ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের জনসভায় যোগ দেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে আমরা পুরোপুরি সমর্থন করি। তারা প্রত্যাশা করে, বাংলাদেশে যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। তারা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।

পার্টির চেয়ারম্যান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সবাই চায়। নির্বাচনকালীন সরকারের প্রস্তাব এখনও কোথাও থেকে পাইনি। তবে আমরা দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করছি। আগামী নির্বাচনে কীভাবে নির্বাচন করব, সেটি দলগতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X