তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীরা। ছবি : সংগৃহীত
তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীরা। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ফজলুল হক বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আবু হুরায়রা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা আক্তার খাতুন বিজয়ী হয়েছেন। চেয়ারম্যান পদে ফজলুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার খাতুন টানা দ্বিতীয়বার নির্বাচনে বিজয়ী হলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সফিকুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০৪টি ভোটকেন্দ্রের ৭৭৮টি ভোটকক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ওই দিন রাতে বেসরকারি ঘোষিত ফলাফলে দেখা যায়, চেয়ারম্যান পদে মো. ফজলুল হক ২৬ হাজার ৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান সরকার বকুল পেয়েছেন ২২ হাজার ৯৬৯ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এস এ মাসুদ তালুকদার ১ হাজার ৭৩৫ ভোট ও বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম মণ্ডল হাতপাখা প্রতীকের প্রার্থী ১ হাজার ৯৩১ ভোট পেয়েছেন।

আর ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী আবু হুরায়রা ২৩ হাজার ৩১ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান ২৯ হাজার ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ওই উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারাকান্দা উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩২ হাজার ৫৪৮ জন, নারী ১ লাখ ২৬ হাজার ৪৫৪ জন ও হিজড়া ভোটার রয়েছে ২ জন। এ নির্বাচনে প্রদত্ত ভোটের শতকরা হার ২০ দশমিক ৭১।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার জানান, নির্বাচনের পরিবেশ সুন্দর ছিল। কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন শেষে প্রার্থীদের বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১০

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১১

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১২

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৩

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৪

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৫

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৬

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৭

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৮

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৯

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০
X