আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৪:৫৪ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইট আনতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত

ইট আনতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটির সহকারী চালককে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম টুকু মিয়া (৬০)। তিনি আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। আটক সাইফুল ইসলাম (৩৮) আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, আলমডাঙ্গা বন্ডবিল কবরস্থানের কাছে কাজ করার সময় রাস্তার পাশে ইট আনতে যান টুকু মিয়া। এ সময় পাশের তেল পাম্প থেকে একটি ট্রাক এসে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ট্রাকচালকের সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

ওসি আরও জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১০

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১১

আজকের নামাজের সময়সূচি

১২

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৩

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৪

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৫

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৭

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৮

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৯

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

২০
X