মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১১:৪২ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ভবদহ নিয়ে কাউকে পকেট ভারী করতে দেব না’

গণজমায়েতে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : কালবেলা
গণজমায়েতে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : কালবেলা

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভবদহ সমস্যা সমাধানের নামে যেভাবে অসাধু রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা বিগত দিনে নিজেদের পকেট ভারী করেছেন, সেই দুঃশাসন-দুর্নীতির পুনরাবৃত্তি ঘটবে না।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে ভবদহ এলাকা পরিদর্শন শেষে মনিরামপুর উপজেলার কুমারঘাটা রাজবংশীপাড়া কালীমন্দির চত্বরে অনুষ্ঠিত গণজমায়েতে এসব কথা বলেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কেউ যদি আবারও ভারী করার চেষ্টা করে তাহলে বিএনপি তার মোকাবিলা করবে। বিএনপি ক্ষমতায় গেলে ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে। যশোরের ভবদহ সমস্যার স্থায়ী সমাধান বিএনপির নেতৃত্বে খুঁজে বের করা হবে।

ভবদহের স্থায়ী সমাধানে ১১ দফা দাবি বাস্তবায়নে মনিরামপুর থানা বিএনপির উদ্যোগে ভবদহ অভিমুখে এ লংমার্চের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। মনিরামপুর উপজেলা বিএনপি ছাড়াও পার্শ্ববর্তী অভয়নগর, কেশবপুর উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মনিরামপুর থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের সভাপতিত্বে গণজমায়েতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিক, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, কেশবপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান, মোহাম্মদ মুছা, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক ডাবলু খান, কেশবপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক

স্থানীয় কুলটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রভাষক নাজমুল হক লিটনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

দাঁড়িপাল্লায় ভোট চাইলেন এনসিপি নেত্রী

‘ভেতরের সিদ্ধান্ত জানি না, তবে বিশ্বকাপে খেলতে চাই’

প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পদ হারালেন ছাত্রশক্তি নেতা 

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

শিগগিরই তাপমাত্রার সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে, এরপর কী হবে?

রাজধানীতে দুই বাসের চাপায় নিহত ১

কুমিল্লায় সরে দাঁড়ালেন ১০ জন, ভোটের মাঠে ৮০ প্রার্থী

১০

নির্দেশনা থাকলেও মানেননি ফেনীতে জোটের এই ৪ প্রার্থী

১১

বিপিএল মাতাতে ঢাকায় কেন উইলিয়ামসন

১২

ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী দোয়া-মোনাজাত

১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ সংকট / বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিল পিসিবি

১৪

ধানুশ ম্রুনালের তালিকার কততম প্রেমিক?

১৫

ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার সঙ্গে মারামারি

১৬

যুদ্ধাপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রথম আসামির আত্মসমর্পণ

১৭

সেনাপ্রধানের সঙ্গে ইতালি প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৮

বাবার কোলে এই ছোট্ট মেয়েটি এক নায়কের স্ত্রী; চিনতে পারছেন?

১৯

বহিষ্কারের হুমকি পেয়েও মাঠে থাকার ঘোষণা এক প্রার্থীর

২০
X