দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় দুগ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপি নেতা নিহতের ঘটনায় গ্রেপ্তার সোহরাব। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপি নেতা নিহতের ঘটনায় গ্রেপ্তার সোহরাব। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিএনপির দুগ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে সুলতান (৪৫) নামে ওয়ার্ড বিএনপির এক নেতা নিহত হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি সোহরাব (৬০) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা মারা যান।

নিহত সুলতান নাটুদহ ইউনিয়নের খলিশা পাড়া গ্রামের মৃত আফসার আলী ছেলে ও এক নম্বর ওয়ার্ড (গচিয়ার পাড়া-খলিশা পাড়া) বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের খলিশা পাড়া-গচিয়ার পাড়া গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বিএনপির দুগ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয়গ্রুপের ৫-৬ জন রক্তাক্ত জখম হয়। এদের মধ্যে সুলতান গুরুতর আহত হন। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাজশাহী মেডিকেলের রেফার করেন।

এ ঘটনার ৫ দিন পর গত ২৮ অক্টোবর সুলতানের ছেলে পলাশ বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হলেন জগন্নাথপুর গ্রামের আরিফুল ইসলাম আরিফ (৩৮), সাহাবুদ্দিন (৪৫), সোহরাব উদ্দীন (৫৫), মশিউর রহমান (২২) ও একই এলাকার ইজারুল ইসলামের আবু সাঈদ (২৩)।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় সোহরাব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে। সুলতানের মৃত্যুর ঘটনায় আমরা তদন্ত করছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ৮৮ হাজার: জাবির গবেষণা

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

১২

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

১৩

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

১৪

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

১৫

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

১৬

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

১৭

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

১৮

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

১৯

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

২০
X