ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ভৈরব উপজেলা আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার শহীদুল্লাহ কায়সার (বাঁয়ে) ও ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম রাব্বি (ডানে)। ছবি : কালবেলা
গ্রেপ্তার শহীদুল্লাহ কায়সার (বাঁয়ে) ও ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম রাব্বি (ডানে)। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির অফিস ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ কায়সার ও ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহীদুল্লাহ কায়সার বাঁশগাড়ি এলাকার মৃত নাজির হোসেনের ছেলে। তিনি ভৈরব উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল ইসলাম রাব্বি উপজেলার আগানগরের আব্দুল মালেক মিয়ার ছেলে।

র‍্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের হামলায় আহত মামুন মিয়া, বিএনপির নেতা রুবেল মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানা ও আদালতে পৃথক ৩টি মামলা করেন। এ মামলায় তাদের গ্রেপ্তার করে তাদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

ভৈরব থানার ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, র‌্যাব দুজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ কায়সারকে বিকেলে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রলীগ নেতা রাব্বিকে আগামীকাল সকালে আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১০

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১১

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১২

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৩

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৪

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৫

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৭

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৮

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৯

কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X