ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

পার্লামেন্টে সত্যি কথা শুনতে চাইলে আমাকে ভোট দেন : ফজলুর রহমান

বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি : কালবেলা
বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি : কালবেলা

‎কিশোরগঞ্জ–৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, পার্লামেন্টে সত্যি কথা শুনতে চাইলে আমাকে ভোট দেন। যদি জনগণের অধিকার নিয়ে নির্ভীকভাবে কথা বলার একজন প্রতিনিধি চান, তাহলে আমাকে ভোট দেন।

রোববার (১ ফেব্রুয়ারি) নির্বাচনী এলাকা ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে এক জনসভায় তিনি এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সমস্যা, দুঃখ-কষ্ট ও ন্যায্য দাবি সংসদে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। এই অবস্থার পরিবর্তনে সৎ, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব জরুরি।

নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফজলুর রহমান বলেন, আমি রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ক্ষমতার লোভে নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতেই আমি নির্বাচনে অংশ নিয়েছি।

উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোট আপনার অধিকার, এই অধিকার সঠিক মানুষকে দিয়ে কাজে লাগান।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমানের স্ত্রী অ্যাড. উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, স্থানীয় রাজনৈতিক নেতারা, দলীয় কর্মী-সমর্থকসহ বিপুল সাধারণ মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিক সেবা নিশ্চিত করা আমার কাজ : হামিদ

জানুয়ারিতে এলো ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

৯ বছর প্রেমের পর বিয়ে, দুমাসেই স্বামীর করুণ পরিণতি

প্রাইজবন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, লাখপতি হলেন যারা

প্রতিদিনের এই ৭ অভ্যাস বারোটা বাজাচ্ছে আপনার ঘুমের, এখনই সতর্ক হোন

শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান, তবে...

১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

যে ৪ ব্যক্তি রোজা ভেঙে ফেলতে পারবেন

ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

ওসমান হাদি হত্যায় গোলাম রাব্বানীর বন্ধু রুবেলের দায় স্বীকার

১০

তারেক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক

১১

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

১২

কুৎসা রটিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস

১৩

গণভোটে ‘না’ ভোট নিয়ে যা জানালেন মনির হায়দার

১৪

বিজয়ী হলে পরাজিত প্রার্থীদের পরামর্শ নিয়ে কাজ করব : তুলি

১৫

দুর্নীতিবাজদের ঋণ কোনোদিন শোধ হবে না

১৬

ফ্যামিলি কার্ড : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৭

এক দিনে কতটা আলু খাওয়া নিরাপদ? জানালেন পুষ্টিবিদ

১৮

ইরানে সামরিক হামলার দিনক্ষণ মধ্যপ্রাচ্যের মিত্রকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

টুপির রাজনীতি ও নির্বাচন

২০
X