মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ফিলিং স্টেশনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৩

ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন। ছবি : কালবেলা
ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন। ছবি : কালবেলা

ময়মনসিংহ নগরীতে এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তোফাজ্জল হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান তোফাজ্জল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় আব্দুল কুদ্দুস নামে একজন ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে দগ্ধ দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি চারজন আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতরা হলেন সদর উপজেলার কিছমত গ্রামের বাসিন্দা প্রাইভেটকার চালক হিমেল (২৫), রহমতপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (৮৫) ও সদর উপজেলার আব্দুস সালামের ছেলে তোফাজ্জল হোসেন (৪৫)।

সোমবার দুপুর আড়াইটার দুইটার দিকে নগরীর রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আগুনে দগ্ধ হয়ে প্রাইভেটকার চালক মো. হিমেল মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X