চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৬:২১ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় বজ্রপাতে দুজনের মৃত্যু

পুরোনো ছবি
পুরোনো ছবি

ভোলার চরফ্যাশনে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার হাজারীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ড ও এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডে পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোশাররফ হোসেন লিটন ও চর-ফকিরা গ্রামের বাসিন্দা রফিজল মাঝির ছেলে শিহাব।

শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় দলিল লেখক লিটন রাস্তা থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে আহত হন। গুরুতর আহত লিটনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে একই সময় চর-ফকিরা গ্রামের শিহাব স্থানীয় মাইনুদ্দিন ঘাটে নোঙর করা নৌকার কাছে ছিল। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে চরফ্যাশন হাসপাতালের চিকিৎসক জেরিন আক্তার শিহাবের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১০

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১১

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১২

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৩

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৪

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৫

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৬

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৭

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৮

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৯

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

২০
X