কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘১৬টি বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি’

পটুয়াখালীতে জনসভায় বক্তব্য দেন এবিএম মোশাররফ হোসেন। ছবি : কালবেলা
পটুয়াখালীতে জনসভায় বক্তব্য দেন এবিএম মোশাররফ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, দীর্ঘ ১৬টি বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ ২০১৪ সালে অটো পাস ১৫১টি আসন, ২০১৮ সালে রাতের ভোট এবং ২০২৪ সালে তামাশার নির্বাচন করেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালীর ধানখালী ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার পরিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫৮ হাজার কোটি টাকা চুরি করছে। ব্যাংকগুলো আজ ফতুর হয়েছে। আওয়ামী লীগের সাবেক ভূমি মন্ত্রীর লন্ডনে ২৫৫টা বাড়ি পাওয়া গেছে। এস আলম গ্রুপ দেশ থেকে ১ লাখ কোটি টাকা পাচার করেছে।

তিনি আরও বলেন, অন্যায়ের কারণে ৫০০ বছরের ইতিহাসে বাংলাদেশ থেকে কোনো নেত্রী পালিয়ে গেছে। কিন্তু আমাদের নেত্রীকে অন্যায়ভাবে দীর্ঘদিন কারাগারে রাখার পরও পালিয়ে যায়নি। তাই সবাইকে দেশ থেকে পালিয়ে যাওয়া নেত্রীকে বাদ দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দলের পতাকা তলে সমবেত হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খন্দকার, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুম বিল্লাহসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় ধানখালী ও চম্পাপুরেরর হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১০

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

১১

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১২

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

১৩

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

১৪

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

১৫

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

১৬

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব বিশ্বাস না করার আহ্বান

১৭

‘আমি বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান’  / ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার প্রেসিডেন্টের

১৮

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি পচা গরুর মাংস জব্দ

১৯

যুব মহিলা লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

২০
X