হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে হত্যা মামলায় সহোদরের কারাদণ্ড

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রঞ্জু বিশ্বাস নামে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে দুই সহোদরকে ভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বানিয়াচং উপজেলার চন্ডিপুর গ্রামের গুরুচরণ বিশ্বাসের ছেলে পরিমল বিশ্বাস ও রথীন্দ্র বিশ্বাস। রায়ে পরিমলকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে রথীন্দ্রকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান খান জানান, ২০১০ সালের ২২ মার্চ পূর্ব শত্রুতার জের ধরে রঞ্জু বিশ্বাসকে কুপিয়ে হত্যা করেন পরিমল ও রথীন্দ্র। এ ঘটনায় রঞ্জুর ভাই রতিশ বিশ্বাস বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ ১৩ বছর পর দশজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলার রায় দেওয়া হলো।

পেশকার তপন সিংহ জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় এলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইর বর্ষা উৎসব ২৩ জুলাই

শেষ ষোলোতে দুই মুসলিম দেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?

ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭

চবি শিক্ষার্থীসহ ৮ জনকে মারধর, আটকে রেখে মুক্তিপণ দাবি

ডিটেনশন ক্যাম্পে আটক ৫০ ‘বাংলাদেশিকে’ দেশে ফেরত পাঠাবে ভারত

শেষ ষোলোর ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় আর্জেন্টিনা

এইচএসসি পরীক্ষায় প্রক্সি, মূল পরীক্ষার্থীসহ দুই তরুণ কারাগারে

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

১০

বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ

১১

ধরলার তীব্র স্রোতে ধসে পড়ল কালভার্ট, ৫০ ফুট সড়ক বিলীন

১২

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

১৩

ভিক্ষুক সেজে আশ্রয়, বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

১৪

ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে হত্যা, ৫ জনের দোষ স্বীকার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ডেপুটি স্পিকারের

১৬

দুর্নীতি করলে ক্ষমা নেই: সমাজকল্যাণমন্ত্রী 

১৭

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

১৮

পাকিস্তানের কোস্ট গার্ড ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৩০  

১৯

আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌র হাফিজ উদ্দিনের বৈঠক

২০
X