বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত কৃষক

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা

বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মুকুল মন্ডল (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মা, বাবা, ভাইসহ চারজন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুকুল মন্ডলের মৃত্যু হয়। এর আগে সকালে গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মুকুল মন্ডল ওই গ্রামের আব্দুল বাছেদ মন্ডলের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের ওসি আশিক ইকবাল জানান, মুকুল মন্ডলের সঙ্গে দীর্ঘ ধরে একই গ্রামের আনোয়ারুল ইসলাম মাস্টারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকাল ৮টায় দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ করেই আনোয়ারুল ইসলাম, তার ভাই ভাতিজাসহ ৬-৭ জনের একদল লোক মুকুল মন্ডলের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় মুকুল মন্ডল, তার বাবা আব্দুল বাছেদ অফিস মন্ডল, ভাই আব্দুল মোমিন মন্ডল ও মাসহ ৪ জনকে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। গ্রামবাসী আহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মুকুল মন্ডলের মারা যান।

তিনি জানান, লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১০

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১১

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১২

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৩

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৪

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৫

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

১৬

সাধারণ মানুষ ভাবে, যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী

১৭

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

১৮

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

১৯

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

২০
X