ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ফিলিং স্টেশনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৪

ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন। ছবি : কালবেলা
ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন। ছবি : কালবেলা

ময়মনসিংহ নগরীতে একটি এলপিজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তোফাজ্জল হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

নিহত তোফাজ্জল হোসেন (৪৫) সদর উপজেলার আব্দুস সালামের ছেলে। তোফাজ্জলের বড় ভাই মো. সাইফ উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, তোফাজ্জল হোসেন ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস এলাকায় আজহার ফিলিং স্টেশনে ইলেক্ট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি নগরের নিজকল্পা গ্রামের আবদুস সালামের ছেলে। গত সোমবার (৪ নভেম্বর) দুপুরে ইন্ট্রাকো এলপি গ্যাস লিমিটেডের ফিলিং স্টেশনে ট্যাংকার থেকে গ্যাস আনলোডের সময় লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন তোফাজ্জল হোসেন।

এর আগে মারা গেছেন তিনজন। তারা হলেন, সদর উপজেলার কিছমত গ্রামের বাসিন্দা প্রাইভেটকার চালক হিমেল (২৫), রহমতপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (৮৫) ও গারগুজিরপাড় এলাকার মুনসুর আলীর ছেলে আবুল হোসেন (৪৫)।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান কালবেলাকে বলেন, ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আরও একজন মারা গেছেন। বিষয়টি নিয়ে এখনও কোনো মামলা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে আরও সময় চাইলেন ট্রাম্প

নতুন পে-স্কেলে বেতন কাঠামো ও সফটওয়্যার নিয়ে জটিলতা

বাঁচতে চান শাবিপ্রবি শিক্ষার্থী আশরাফুল

গোলাপগঞ্জে দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’

‘ম্যানার শিখিয়ে’ বহিষ্কার জাবির ১২ শিক্ষার্থী

দিনে মাত্র ৩০ মিনিট হাঁটলেই দেওয়া হবে পুরস্কার

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

প্যারাগুয়ে গোলরক্ষক হাত বাড়ালেও হ্যান্ডশেক করেননি এমবাপ্পে, তুমুল বিতর্ক

রোনালদোর চেয়েও এগিয়ে কেপ ভার্দের গোলরক্ষক

ভয়াবহ খরায় পুড়ছে ইউরোপ, ধানক্ষেত শুকিয়ে যাচ্ছে

১০

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে

১১

ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা: এরদোয়ান

১২

মালয়েশিয়াগামী ফ্লাইটের ৭১ যাত্রী হঠাৎ বিমানবন্দর থেকে উধাও

১৩

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১

১৪

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৫

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি

১৬

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ব্রাজিল ম্যাচের আগে যা বললেন নরওয়ে কোচ

১৮

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

১৯

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X