পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় ২ মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড

পাবনা সদর উপজেলার গয়েশপুরে মাদক কারবারের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দুজন। ছবি: কালবেলা
পাবনা সদর উপজেলার গয়েশপুরে মাদক কারবারের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দুজন। ছবি: কালবেলা

পাবনা সদর উপজেলার গয়েশপুরে মাদক কারবার করায় দুজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরের দিকে পাবনার বিশেষ জজ আদালতের (জেলা জজ) বিচারক আহসান তারেক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার গয়েশপুর ইউনিয়নের গয়েশপুর নিকারীপাড়া এলাকার সাদ্দাম হোসেন (৩০) এবং শরিফুল ইসলাম (২৪)।

রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

এজাহার সূত্রে জানা যায়, গয়েশপুরের নিকারীপাড়ার সাদ্দাম হোসেনের বাড়িতে মাদক কারবারের গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ২০ জানুয়ারি অভিযান চালায় পুলিশ।

অভিযানে এক হাজারটি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী আইয়ুব খান খোকন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর দেওয়ান মজনুল হক।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দেওয়ান মজনুল হক বলেন, ‘এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার হয়েছে।’

তবে অসন্তুষ্টি প্রকাশ করেন আসামিদের পক্ষের আইনজীবী আইয়ুব খান খোকন। তিনি বলেন, ‘এ রায়ের মাধ্যমে আমার মক্কেল ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১০

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১১

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১২

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১৩

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৪

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৬

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৭

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৮

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

২০
X