কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

১৫ বছরে রাষ্ট্রের সব অর্গান অপবিত্র হয়ে গিয়েছিল : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা

ফ্যাসিবাদের দীর্ঘ ১৫ বছরে রাষ্ট্রের সব অর্গান অপরাধে অপবিত্র হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়ায় আব্দুল ওয়াহিদ রাহি অডিটোরিয়ামে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদী যুগ দুর্নীতিগ্রস্ত ছিল। অপরাধী, খুনি, অর্থ পাচার, লুটপাট, চাঁদাবাজি ও মাস্তানির মাস্টার মাইন্ড ছিল ফ্যাসিবাদ শাসক শেখ হাসিনা। কেবল তিন মাস হয়েছে ফ্যাসিবাদের বিদায়। কিন্তু সেই অপরাধ প্রবণতা শত ভাগ বিদায় হয়নি। এখনো ছোট খাটো কিছু অপরাধ হচ্ছে। আমরা এই বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় দৃঢ় থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহতাআলার বিধান এবং নবীর আদর্শে একটি কল্যাণকর রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রে সব ধর্ম বর্ণের মানুষের কল্যাণ থাকবে।

জামায়াতের সেক্রেটারি বলেন, নির্বাচনের জন্য এই সরকারকে যৌক্তিক সময় দেব, যৌক্তিক সময় বলতে আমরা বুঝিয়েছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেই সময়টুকু। সব মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এমন অবস্থা আসলেই ভোট দিতে বলেছি। আমরা স্পষ্ট করে বলেছি না খুব দ্রুত না খুব লং। আর নির্বাচনের তপশিল ঘোষণা হলেই জামায়াত নির্বাচনের ইস্তেহার ঘোষণা করতে প্রস্তুত রয়েছে।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : বাবুল

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১০

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১১

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১২

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৩

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৪

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৫

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৬

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৮

ভারতের জন্য দুঃসংবাদ

১৯

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

২০
X