নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১০:১৬ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে অবৈধ ভারতীয় প্রসাধনীসহ আটক ১

নরসিংদীতে বিপুল অবৈধ ভারতীয় প্রসাধনীসহ একজন আটক। ছবি : কালবেলা
নরসিংদীতে বিপুল অবৈধ ভারতীয় প্রসাধনীসহ একজন আটক। ছবি : কালবেলা

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা বিভিন্ন ভারতীয় প্রসাধনী বোঝাই একটি কাভার্ডভ্যান জব্দ করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মো. সাদেক (৪৫) নামে কার্ভাডভ্যানের চালকের এক সহযোগীকে আটক করা হয়।

জব্দকৃত ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন পণ্যের আনুমানিক মূল্য এক কোটি টাকা বলে জানা গেছে। সোমবার (১১ নভেম্বর) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন এ তথ্য জানান।

এর আগে রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার নারায়নপুর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে কাভার্ডভ্যানসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত চালকের সহযোগী সাদেক সিলেটের জৈনত্যাপুর উপজেলার চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের মছন মিয়ার ছেলে।

পুলিশ জানান, রোববার রাত সাড়ে ১১টা দিকে ডিবি পুলিশের একটি টিম শিবপুর উপজেলার মুনসেফেরচর এলাকার ইটাখোলা মোড়ে অবস্থান করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেট থেকে একটি কাভার্ডভ্যান বিপুল সংখ্যক ভারতীয় প্রসাধনীসামগ্রী কর ও শুল্ক ফাঁকি দিয়ে ঢাকা-সিলেট মহসড়ক দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে।

এমন খবরে ডিবি পুলিশের একটি দল ভৈরবের দিকে এগিয়ে যায়। পরে ডিবি পুলিশের টিমটি রায়পুরা উপজেলার লাল মিয়ার ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে একটি কাভার্ডভ্যানকে ফিলিং স্টেশনে দাঁড়ানো দেখতে পায়। এ সময় কাভার্ডভ্যান তল্লাশির চেষ্টাকালে চালক দৌড়ে পালিয়ে যায়। পরে চালকের সহযোগী সাদেকসহ কাভার্ডভ্যানটিকে আটক করে নরসিংদী ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়।

পরে ভ্যান তল্লাশি করে অবৈধ পথে আসা বিপুল সংখ্যক ভারতীয় প্রসাধনী পাওয়া যায়। কাভার্ডভ্যানসহ মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।

নরসিংদী গোয়েন্দা পুলিশের ওসি এস এম কামরুজ্জামান বলেন, শুল্ক ফাঁকি দেওয়া পণ্য উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছি। এর আগে গত ৬ নভেম্বর রাতে প্রায় ৭০ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্যসহ দুজনকে আটক করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X