রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১২:৩৬ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ এএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মিয়া। ছবি : সংগৃহীত
ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মিয়া। ছবি : সংগৃহীত

রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় তানভীর মিয়া (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তানভীর বিনোদপুর গ্রামের বাবু সিকদারের ছেলে এবং রাজবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯ টার দিকে জেলা শহরের বিনোদপুর সার্বজনীন মন্দিরের পাশে তানভীর মিয়াকে কুপিয়ে মারাত্নক আহত করা হয়।

স্থানীয়রা কালবেলাকে জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন চৌরাস্তায় তানভীরের পেটে কুপিয়ে মারাত্নক আহত করা হয়। এতে তার পেটের আংশিক নাড়ী বের হয়ে আসে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে মেডিকেলে নেবার পথেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ কালবেলাকে জানান, রাতে রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় রাজবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মিয়াকে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। যারা নির্মমভাবে তানভীরকে হত্যা করেছে তাদের সকলের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান কালবেলাকে জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব কালবেলাকে জানান, রাত ১০ টার দিকে জানতে পেরেছি তানভীর শেখ (২২) নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। পরবর্তীতে ফরিদপুরে সে মারা গেছে বলে শোনা যাচ্ছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার রহস্য উদঘাটন নিয়ে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে। একাধিক টিম মাঠে আছে। এটি নিয়ে আইন-শৃঙ্খলার যাতে কোনভাবেই অবনতি না ঘটে সেদিকে সতর্ক আছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।

তিনি আরও জানান, ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং দলীয় কোন সংঘাতের বিষয় জানা যায়নি। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ঘটনাস্থলে আছেন। অফিসিয়ালি কিছু বলতে পারছি না। ডেথ সার্টিফিকেট পাইনি এখনো। তবে ভিকটিমের কাছের লোকজন বলছে সে মারা গেছে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১০

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১১

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১২

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৩

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৪

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৫

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৬

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১৭

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৮

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৯

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

২০
X