রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

সাজেকে আটকা পড়েছে ৪ শতাধিক পর্যটক

সাজেকের পথে পানি উঠে বন্ধ হয়ে গেছে গাড়ি চলাচল। ছবি : সংগৃহীত
সাজেকের পথে পানি উঠে বন্ধ হয়ে গেছে গাড়ি চলাচল। ছবি : সংগৃহীত

টানা বৃষ্টিতে পাহাড়ি ঢল নামায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালি সড়ক, বাঘাইহাট বাজার সড়ক ও মাচালং বাজার সড়ক ডুবে যাওয়ায় সাজেকে চার শতাধিক পর্যটক আটকা পড়েছে।

বুধবার (৯ আগস্ট) সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার সাজেকে পর্যটক আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : বৃষ্টি ও পাহাড়ি ঢলে দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত

তিনি জানান, পাহাড়ি ঢলে দীঘিনালা উপজেলার বেশকিছু সড়ক ও কালভার্ট ডুবে যাওয়ায় সাজেকের পর্যটকদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। সড়ক থেকে পানি সরে গেলে তাদের উদ্বার করা হবে। তারা নিরাপদে আছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, দীঘিনালা সাজেক সড়কের কবাখালি, বাঘাইহাট ও মাচালং বাজার সড়ক ডুবে যাওয়ার কারণে মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর থেকে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সাজেকে থাকা পর্যটকরা আটকা পড়েন।

আটকা পড়া গাড়িগুলোর মধ্যে ২০টি মোটরসাইকেল, ২০ চাঁদের গাড়ি (জিপ) ও চারটি মাহিন্দ্রা রয়েছে।

সাজেক কর্টেজ মালিক সমিতির সভাপতি সুর্পন দেব বর্মণ জানান, যদি আটকা পড়া পর্যটকরা আজকের মধ্যে যেতে না পারে, তাহলে ফ্রি অব কস্টে রাখা হবে। তবে বৃষ্টি কমলে আশা করছি সড়ক ও কালভার্ট থেকে পানি নেমে যাবে। পাশাপাশি আপাতত আমরা নতুন কোনো বুকিং নিচ্ছি না। পরিবেশ স্বাভাবিক হওয়া মাত্র আমরা আবারও বুকিং শুরু করব। বুকিং প্রত্যাশী পর্যটকদের সঙ্গে সেভাবেই কথা বলা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর ন্যায্য স্থানে স্থাপনের দাবি

ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, খালি হাতে ফিরছেন জেলেরা

চট্টগ্রামে তুচ্ছ বিরোধের জেরে ছুরিকাঘাত, রক্তাক্ত ৪ বছরের শিশু

খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের

যুক্তরাষ্ট্রে ঝড়ের মধ্যে হ্রদে নৌকাডুবি, নিহত ৩

মহাখালী থেকে আসা উত্তরবঙ্গের সব গাড়ি বন্ধের হুমকি

সরিষাবাড়ীতে মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ নিহত

অবশেষে সেই ৬ শিক্ষার্থী পেলেন এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ

৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

জার্সিও নিল, লাথিও দিল: মেসি

১০

বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়: প্রধানমন্ত্রী

১১

ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধার মরদেহ

১২

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবলু মারা গেছেন

১৩

বিশ্বকাপে নিজেদের জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিসরের কোচ 

১৪

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

১৫

নদী ভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বরিশালবাসী

১৬

ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, যে সিদ্ধান্ত নিলো ফিফা

১৭

নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

১৮

নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৯

স্বাস্থ্য খাতের পুরো প্রক্রিয়াকে ‘রিসেট’ করতে হবে: অর্থমন্ত্রী

২০
X