বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পর্যটকদের জন্য বান্দরবানে ছাদখোলা বাস

পর্যটকদের জন্য প্রস্তুত করা হয়েছে ছাদখোলা বাস। ছবি : সংগৃহীত
পর্যটকদের জন্য প্রস্তুত করা হয়েছে ছাদখোলা বাস। ছবি : সংগৃহীত

বান্দরবান-চিম্বুক-নীলগিড়ি এবং বান্দরবান মেঘলা-নীলাচল প্রথমবারের মতো চালু হলো ট্যুরিস্ট বাস। এই বাসে চড়ে পর্যটকরা উপভোগ করতে পারবেন পাহাড়, ঝরন এবং প্রকৃতির অপার সৌন্দর্য।

সোমবার (১৮ নভেম্বর) সকালে এই ঘোষণা দেন বান্দরবান পূরবী বাস মালিক সমিতির সভাপতি কাজল কান্তি দাশ।

কাজল কান্তি দাশ বলেন, পর্যটকদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ট্যুরিস্ট বাসের প্রয়োজনীয়তা আছে। জেলা প্রশাসকের অনুমতিতে আমরা ট্যুরিস্ট বাস চালুর সিদ্ধান্ত নিয়েছি। তবে গত ১৭ নভেম্বর এই বাস নীলগিড়িতে পরীক্ষামূলকভাবে যাওয়ার পথে হিলবোর্ড মোড়ে মাহিন্দ্র মালিক ও শ্রমিক মালিক সমিতি বাধা দেয়। এ ছাড়া গাড়ি চালানো যাবে না বলে হুমকি প্রদান করে তারা।

তিনি আরও বলেন, বান্দরবান হিলভিউ আবাসিক হোটেলের সামনে থেকে সকাল ৭টায় ছাদখোলা বাস ছেড়ে যাবে এবং দুপুরে বান্দরবান সদরে ফিরবে। পরে আবার বেলা ৩টায় বান্দরবানের মেঘলা ও নীলাচল পর্যটনকেন্দ্রে রওনা হবে এবং সন্ধ্যায় পর্যটকদের নিয়ে আবার সদরে ফিরবে। এক্ষেত্রে ৩১ সিটের এই বাসে ৫ বছরের তদুর্দ্ধ বয়সীদের জন্য জনপ্রতি বান্দরবান-নীলগিড়ি বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। আর মেঘলা-নীলাচলে বাসভাড়া ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পর্যটকদের চাহিদার ওপর ভিত্তি করে বাসের সংখ্যা বাড়তে পারে।

এদিকে বান্দরবান পার্বত্য জেলায় পর্যটন শিল্টের প্রসারে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণে উন্নতমানের ছাদখোলা পর্যটকবাহী বাস চালু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য পূরবী বাস মালিক সমিতি, মাইক্রো-কার ও জিপ মালিক সমিতি এবং আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির কাছে একটি চিঠি দেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X