সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে অস্ত্রের মুখে দুই জেলেকে অপহরণ

সুন্দরবনে নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছেন জেলেরা। পুরোনো ছবি
সুন্দরবনে নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছেন জেলেরা। পুরোনো ছবি

সুন্দরবন থেকে অস্ত্রের মুখে জিম্মি করে রিয়াজুল ইসলাম ও ফয়সাল হোসেন নামে দুই জেলে অপহরণ করেছে বনদস্যুরা। রোববার (১৭ নভেম্বর) রাতে পুশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কেওড়াতলি খালে কাঁকড়া শিকারের নৌকা থেকে তাদের তুলে নিয়ে যায় বনদস্যুরা।

অপহৃত জেলে রিয়াজুল ইসলাম (৫৫) শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সিংহতলি গ্রামের মৃত আক্কাজ মোড়লের ছেলে ও ফয়সাল হোসেন (২৮) একই উপজেলার চুনকুড়ি গ্রামের রাশিদুল ইসলামের ছেলে।

অপহরণের শিকার দুই জেলের স্বজনরা জানান, কদমতলা স্টেশন থেকে কাঁকড়া শিকারের পাস (অনুমতি) নিয়ে আরও চার সহযোগীর সঙ্গে শনিবার রিয়াজুল ও ফয়সাল বনে যায়। রোববার (১৭ নভেম্বর) রাতে চালতেবাড়িয়ার কেওড়াতলি খালে নৌকায় ঘুমন্ত অবস্থায় অস্ত্রধারীরা এসে দুই নৌকা থেকে তাদের তুলে নিয়ে যায়। মুক্তিপণ দিলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানায় অপহরণকারীরা। জিম্মি দুজনের ক্ষতির সম্ভাবনা থাকায় থানা পুলিশ ও বনবিভাগকে জানানো হয়নি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এজেড হাসানুর রহমান বলেন, জেলে অপহরণের বিষয়ে আমাদের কেউ কোনো তথ্য দেয়নি। অধিকাংশ সময় জিম্মি স্বজনদের নিরাপত্তার কথা ভেবে বিষয়টি নিজেরা সমাধান করে থাকে।

শ্যামনগর থানার ওসি মো. হুমাযুন কবীর বলেন, এ ধরনের কোনো অভিযোগ থানা পুলিশকে কেউ জানায়নি। তবে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

১১

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

১২

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

১৩

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

১৪

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

১৫

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১৬

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

১৭

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

১৮

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

১৯

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

২০
X