নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শিশু ধর্ষণের দায়ে প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন

নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড। ছবি : কালবেলা
নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড। ছবি : কালবেলা

নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষক হজরত আলীর (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডিত হজরত আলী সদর উপজেলার বাগরুম গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাটোর সদরের বাগরুম গ্রামের ১০ বছর বয়সী ভিকটিম স্থানীয় ব্র্যাক শিশু নিকেতনের শিক্ষার্থী ছিল। ২০১৮ সালের ৮ জুলাই অন্য শিক্ষার্থীদের সঙ্গে প্রাইভেট পড়তে যায় ব্র্যাক নিকেতনের শিক্ষিকা সুফিয়া খাতুনের স্বামী হযরত আলীর কাছে। প্রাইভেট পড়া শেষে ওই শিক্ষক শিশুটিকে পরীক্ষার প্রশ্ন দেখানোর প্রলোভন দেখিয়ে তার বাড়ি নিয়ে যান। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে শিশুর ইচ্ছের বিরুদ্ধে তাকে জোর করে ধর্ষণ করেন। ১২ জুলাই দুপুরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মাকে ধর্ষণের বিষয়টি খুলে বলে। এরপর শিশুর বাবা বাদী হয়ে হজরত আলীকে আসামি করে নাটোর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

হামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আবদুল কাদের জানান, ২০১৮ সালের এই শিশু ধর্ষণ মামলায় আদালত একমাত্র আসামি হজরত আলীর উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন : প্রধানমন্ত্রী

১০ বছরের মধ্যে মার্কিন সহায়তা বন্ধ করতে চান নেতানিয়াহু

জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

সিলেটে ৫ হাজার কোটি টাকার সড়ক ও ড্রেনেজ প্রকল্প অনুমোদন: বাণিজ্যমন্ত্রী

রাজধানীতে ব্যাপক বৃষ্টির আভাস, বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২

শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ

১০

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও তেহরানে ছুটছে মানুষ

১১

পায়রায় ৩ নম্বর সতর্কতা সংকেত

১২

জুলাই নিয়ে কটাক্ষ / শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

১৩

ভারত থেকে আসা ১৬ ড্রাম ইউএসপি কেমিকেল জব্দ করল বিজিবি

১৪

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৫

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

১৬

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

১৭

‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

১৮

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

১৯

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

২০
X