কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১১:৪৯ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে আজও সড়কে নেমেছেন শ্রমিকরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানা এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে ধরেন ফ্যাশন কারখানার শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে আটটা থেকে গাজীপুরের চক্রবর্তী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছে বেক্সিমকো কারখানার শ্রমিকরা। এছাড়া কারখানা খুলে দেওয়ার দাবিতে ডরিন ফ্যাশনের শ্রমিকরা মহাসড়কে অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও মহানগর পুলিশ কাজ করছে।

শ্রমিক, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা সকাল সাড়ে আটটা থেকে গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ কারণে মঙ্গলবারও আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া ১ নভেম্বর থেকে পানিশাইল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। গত রোববার কারখানা খুলে দেওয়া হলেও দুপুরের পর ছুটি দিয়ে দেওয়া হয়। অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দিয়ে কারখানাটি গতকাল থেকে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভে শুরু করেন। একপর্যায়ে তারা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। দুটি কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে রাখার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১০

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১১

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১২

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৩

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৪

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৫

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৬

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৭

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৮

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৯

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

২০
X