লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল, স্কুল ফটকে বিক্ষোভ-আগুন

লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় ফটকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থী। ছবি : কালবেলা 
লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় ফটকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থী। ছবি : কালবেলা 

এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উত্তীর্ণের দাবিতে বিক্ষোভ করেছে লালমনিরহাট সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উত্তীর্ণের দাবিতে বিক্ষোভ করেছে লালমনিরহাট সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ের ভেতরে শিক্ষক-শিক্ষিকা অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থী বিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এসএসসি টেস্ট পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে উত্তীর্ণ করা হলেও একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের উত্তীর্ণ করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা পুনরায় টেস্ট পরীক্ষার দাবিতে বিক্ষোভ শুরু করে।

টেস্ট পরীক্ষায় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪৮ জন ছাত্র ও লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৯ জন ছাত্রী অকৃতকার্য হয়েছে বলে জানা গেছে। অকৃতকার্য শিক্ষার্থীদের দাবি, প্রশ্নপত্র কঠিন হওয়ায় তাদের পরীক্ষায় ফল খারাপ হয়েছে। এর আগে পুনরায় টেস্ট পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল মতিন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১০

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১১

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১২

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৩

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৫

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৬

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৭

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৮

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৯

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

২০
X