জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘জিনের বাদশা’ সেজে আ.লীগ নেতার প্রতারণা

কথিত জিনের বাদশা আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার। ছবি : সংগৃহীত
কথিত জিনের বাদশা আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার। ছবি : সংগৃহীত

জামালপুরে আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার ও তার স্ত্রী হাফেজা বেগমের বিরুদ্ধে কথিত ‘জিনের বাদশা’ কার্যক্রম পরিচালনা করে বহু মানুষকে নিঃস্ব করার অভিযোগ উঠেছে। তিনি জেলার সদরপুর উপজেলার রশিদপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ইতোমধ্যে অনেক মানুষের থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। তাদের এ কার্যক্রম এখনও চলছে বলে জানা গেছে।

জানা গেছে, জিনের বাদশা হিসেবে পরিচিত হাফেজা বেগম দীর্ঘ পাঁচ বছরের অধিক সময় ধরে উপজেলার রশিদপুর ইউনিয়নের ভাটিপাড়া চৌরাস্তা মোড় এলাকায় নিজ বাড়িতে একটি কক্ষে বসে দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। ঝাড়ফুঁক, তাবিজ কবজের এবং অন্যান্য জিনিসপত্রের নামে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় মানুষকে বোকা বানিয়ে চিকিৎসার নামে অবৈধভাবে লাখ লাখ টাকা কামিয়ে যাচ্ছেন তারা। সম্প্রতি তার স্বামী আব্দুস সাত্তার এক নারীর করা ধর্ষণ মামলায় জেল খেটে জামিনে বের হয়েছেন। জেল থেকে বের হয়ে তিনি ও তার স্ত্রী আরও বেপরোয়া হয়ে উঠেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন বন্ধ থাকলেও তারা পুনরায় আবার অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা।

এ বিষয়ে কথিত জিনের বাদশা হাফেজা বেগম বলেন, আমাকে বিশ্বাস করে অনেক মানুষ তাদের বিভিন্ন সমস্যায় পড়ে আমার কাছে আসেন এবং তারা উপকারও পায়। আমি কাউকে জোর করে ডেকে আনি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X