বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, বাদ যাচ্ছে না মসজিদও

চুরি থেকে বাদ যাচ্ছে না মসজিদ। ছবি : কালবেলা
চুরি থেকে বাদ যাচ্ছে না মসজিদ। ছবি : কালবেলা

শীতের শুরুতেই সিলেটের বিশ্বনাথ উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে চুরির ঘটনা। গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন এলাকায় দোকান, বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিক চুরির খবর পাওয়া গেছে। বাদ যাচ্ছে না মসজিদও।

এ নিয়ে উপজেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে থানা প্রশাসন।

জানা গেছে, শনিবার দিবাগত রাতে পৌর এলাকার মজলিশ ভোগশাইল জামে মসজিদের তালা ভেঙে মাইকের ব্যাটারি, দানবাক্সের টাকাসহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। একই রাতে পৌদনাপুর গ্রামের প্রবাসী মখলিছ আলীর বাড়ি থেকে বাংলো ঘরের দরজার তালা ভেঙে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার মালামাল, খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা দক্ষিণপাড়া গ্রামের তোফাজ্জল শাহর বাড়ির টিউবওয়েল, জামাল উদ্দিনের পানির মটর চুরি হয়।

এর আগে গত শুক্রবার সদর ইউনিয়নের ধীতপুর গ্রামের ব্যবসায়ী হেলাল মিয়ার বাড়িতে কেউ না থাকার সুযোগে দুপুরে ঘরের তালা ভেঙে নগদ ৪ লাখ টাকা, ৫ ভরি সোনা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্রসহ তার পাশের তিনটি ঘরের টাকাপয়সা ও জিনিসপত্র লুট করে নিয়ে যায় চোররা। বৃহস্পতিবার রাতে রামপাশার জমক আলীর টমটম রিকশা পাখিচিরি গ্রাম থেকে চুরি হয়। পাশাপাশি গত এক সপ্তাহের মধ্যে মজলিশ ভোশাইল গ্রামের খসরু চৌধুরীর ৩টি গরু, খলিল মিয়ার কয়েক টন রড, শফিক উদ্দিনের ঘরের মালপত্র চুরি হয়।

এদিকে গত ৩০ নভেম্বর রামপাশা ইউনিয়নের দুহাল মাদ্রাসা সংলগ্ন জয়নাল মিয়ার দোকানের তালা ভেঙে প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়। একই দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টোর রুম ও ১১ নভেম্বর উপজেলার দীঘলী উপস্বাস্থ্য কেন্দ্র চুরি হয়। বেশ কয়েকটি চুরির ঘটনায় থানায় অভিযোগও হয়েছে।

এ ব্যাপারে থানার ওসি রবেল মিয়া কালবেলাকে বলেন, শীত ও কুয়াশা বাড়ার সঙ্গে সঙ্গে চোরের উপদ্রব বেড়েছে। এখন থেকে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে টহল টিমও। সবাইকে একটু সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১০

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১১

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১২

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৩

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৪

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৫

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৭

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১৮

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১৯

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

২০
X