ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর হাসপাতাল পরিদর্শনে ইউএনও

হাসপাতাল পরিদর্শনে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক। ছবি : কালবেলা
হাসপাতাল পরিদর্শনে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক। ছবি : কালবেলা

কালবেলায় সংবাদ প্রকাশের পর হাসপাতাল পরিদর্শন করলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

রোববার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র নিজ চোখে দেখেন তিনি। এসময় তিনি হাসপাতালের প্রত্যেকটি প্রয়োজনীয় বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা তৈরি করেন।

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ইটনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এবং স্থানীয় সচেতন নাগরিক সমাজের লোকজন।

হাসপাতাল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, আমাদের ইটনা উপজেলার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র স্থান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এটি পরিদর্শন করে বিভিন্ন সমস্যা পাওয়া গিয়েছে, যা নোট করা হয়েছে। যে ঘাটতিগুলো এখানে সমাধান করা যাবে এগুলো চেষ্টা করা হচ্ছে, আর যেগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া সম্ভব নয়, সেগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হবে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।

এর আগে গত ৪ ডিসেম্বর ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে ‘দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবায় তিনজন চিকিৎসক’ শিরোনামে কালবেলা সংবাদ প্রকাশ করে। এছাড়াও কালবেলার মাল্টিমিডিয়ায় ‘মুমূর্ষু অবস্থায় হাসপাতাল চলে গেছে আইসিইউতে’ প্রতিবেদনটি প্রচারিত হলে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে, যা নজরে আসে ইটনা উপজেলা প্রশাসনের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১০

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১১

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১২

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৩

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৪

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৫

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৬

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৮

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৯

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

২০
X