কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মদ খেয়ে বার ভাঙচুর, তিন যুবদল নেতা বহিষ্কার 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নৈতিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটায় যুবদলের তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মদ খেয়ে বার ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন- কুয়াকাটা পৌর যুবদলের ৭নং ওয়ার্ড সভাপতি মো. সোহেল মিয়াজী। কুয়াকাটা পৌর যুবদলের ৭নং ওয়ার্ড সদস্য মিরাজ হাওলাদার, এবং কুয়াকাটা পৌর যুবদলের সদস্য মো. ইউসুফ ঘরামি। তিনজনকেই দলের সব কার্যক্রম বহিষ্কার করা হয়েছে।

এ বিষয় বহিষ্কৃত যুবদল নেতা সোহেল মিয়াজি বলেন, আমি এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই যে আমাকে দল থেকে বহিষ্কার করতে হবে। এটা সম্পূর্ণ দলীয় ষড়যন্ত্রের শিকার হয়েছি।

অপর বহিষ্কৃত যুবদল নেতা ইউসুফ ঘরামি বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন এটা সম্পূর্ণ দলীয় ষড়যন্ত্র। এ বিষয় শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রতিবাদ করা হবে। এবং অন্য যুবদল নেতা মিরাজ হাওলাদারকে মোবাইল ফোনেও পাওয়া যায়নি।

এ বিষয় কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন কালবেলাকে জানান, তাদের বহিষ্কারের কারণ হিসেবে বারে হামলা চালানোর বিষয়টি আমিও নিউজের মাধ্যমে শুনেছি। তবে বিএনপির নিয়ম-নীতির বাইরে যারা যাবে, তাদের জন্য সংগঠন এ সিদ্ধান্ত নেবে। আমরা সংগঠনের নিয়ম-নীতিতে সবসময় অটল থাকবো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠিন নির্দেশনা রয়েছে, কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নাম ভেঙ্গে কোথাও কোনো বিশৃঙ্খলা তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

লিখিত বক্তব্যে পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল নোমান জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,পটুয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক নৈতিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামি, কুয়াকাটা পৌর যুবদলের ৭নং ওয়ার্ড সভাপতি মো. সোহেল মিয়াজি ও ৭নং ওয়ার্ড যুবদল সদস্য মিরাজ হাওলাদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন এবং (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. শিপলু খান এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে : চরমোনাই পীর

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

বাজেট ২০২৬-২৭ / বাড়ছে সিগারেটের দাম, কোন ব্র্যান্ডের শলাকা কত দামে বিক্রি?

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

একনজরে আজকের কালবেলা (১২ জুন)

১০

আর্জেন্টাইন শিবিরে চোট, শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন

১১

ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী : আইআরজিসি

১২

ফল-পাতা খেয়ে ৬ দিন, দস্যু আস্তানা থেকে পালিয়ে এলেন জেলে

১৩

রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ প্রশাসক নিয়োগ

১৪

বিশ্বকাপে প্রতিটি গোলের বিপরীতে একটি করে গাছ রোপণের উদ্যোগ

১৫

জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

১৬

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

১৭

ট্রাম্পের ইরান হামলা স্থগিতের সিদ্ধান্তে কমলো তেলের দাম

১৮

প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে কাজ করছে চসিক : মেয়র শাহাদাত

১৯

ছুটির দিনে যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

২০
X