চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৯ ডিগ্রি

ঠান্ডায় ভ্যানচালক যাত্রীর অপেক্ষায়। ছবি : কালবেলা
ঠান্ডায় ভ্যানচালক যাত্রীর অপেক্ষায়। ছবি : কালবেলা

শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮%।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজও মৃদু শৈত্যপ্রবাহ চলছে এ অঞ্চলের উপর দিয়ে।

সকালে তীব্র শীতের সঙ্গে উত্তরের হিমেল হাওয়া কাবু করে দিচ্ছে মানুষ ও প্রাণিকুলকে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আরও বেশি শীত অনুভূত হয়। গায়ে গরম কাপড় জড়িয়ে কাঁপতে কাঁপতে জীবন-জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছে খেটে খাওয়া মানুষ।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা রকিবুল হাসান বলেন, আজ শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১০

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১১

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১২

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৩

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৪

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৫

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৬

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৭

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৮

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৯

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

২০
X