হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির অনুষ্ঠানে হামলা-ভাঙচুরের মামলায় ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে

মানিকগঞ্জের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
মানিকগঞ্জের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির অনুষ্ঠানে হামলা-ভাঙচুরের মামলায় পাঁচ ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা স্থানীয় আওয়ামী লীগের নেতা।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো ইউপি চেয়ারম্যানরা হলেন- উপজেলার বাল্লা ইউপি চেয়ারম্যান মো. বাচ্চু মিয়া, চালা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. কামাল হোসেন, বলড়া ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন কুন্নু ও হারুকান্দি ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী মেছবাউল হক বলেন, রোববার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে রিতার ঘরবাড়ি ভাঙচুরসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় প্রায় আড়াই বছর পরে গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান দুলাল। এতে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, আটকরা গত ১৮ নভেম্বর উচ্চ আদালত থেকে এক মাসের আগাম জামিনে ছিলেন।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১০

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১১

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১২

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১৩

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৪

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৫

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৬

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৭

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৮

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৯

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

২০
X