কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের মসজিদে হামলা দাবি করা ভিডিওর সত্যতা মিলেছে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান। ছবি : সংগৃহীত
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান। ছবি : সংগৃহীত

শেরপুরের খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারে (মুর্শিদপুর পীরের দরবার) গত ২৬ নভেম্বর প্রথম এবং একই দিন দ্বিতীয় দফায় হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের কবলে পড়ে। এই আবহে একটি মসজিদ ভাঙচুরের ভিডিও ফেসবুকে শেয়ার করে দাবি করা হয় যে এটা শেরপুরের মুরশিদপুর দরবার শরিফের মসজিদে হামলার দৃশ্য।

তবে ফ্যাক্ট চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ এক প্রতিবেদনে জানায়, এই দাবি মিথ্যা এবং এই ভিডিও ভারতের ত্রিপুরার ঘটনা।

ফ্যাক্টওয়াচ জানায়, অনুসন্ধানে দেখা যাচ্ছে যে মসজিদটি ভারতের ত্রিপুরার কদমতলা বাজার এলাকায় অবস্থিত। মসজিদটি চলতি বছরের অক্টোবরে হিন্দু-মুসলমানদের মধ্যকার এক সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছিল। সুতরাং ফ্যাক্টওয়াচের বিবেচনায় ওই ভাইরাল ভিডিও মিথ্যা।

তারা আরও বলছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওর উৎস খুঁজে পাওয়ার জন্য শুরুতেই রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে রাহেল আলি নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ভাইরাল ভিডিওর অনুরূপ একটি ভিডিওতে একই মসজিদ দেখতে পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয় মসজিদটি ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বাজারে অবস্থিত এবং সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

এই সূত্রে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে ‘Ayan v block Tripura’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিন্ন দিক থেকে ধারণ করা একই ঘটনার আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়; যা থেকে মসজিদটির প্রবেশমুখ দেখা যায়।

এরপর গুগল ম্যাপের সাহায্যে ত্রিপুরার কদমতলা বাজার এলাকার ২০২৩ সালের জুনের একটি স্ট্রিট ভিউর সাহায্যে মসজিদটিও খুঁজে পাওয়া যায়। জানা যায়, মসজিদের নাম ‘কদমতলা বাজার জামে মসজিদ’। এর মাধ্যমে এতটুকু নিশ্চিত হওয়া যায় যে আলোচিত মসজিদটি বাংলাদেশের কোনো মসজিদ নয়।

উল্লেখ্য, শেরপুরের মুরশিদপুর দরবার শরিফে ২৬ নভেম্বর প্রথম দফায় হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীদের প্রতিরোধ করতে গেলে সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন আহত হয়। তাদের মধ্যে মো. হাফেজ উদ্দিন নামের এক ব্যক্তি পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর জেরে দরবারে ২৮ নভেম্বর দ্বিতীয় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে।

অন্যদিকে ত্রিপুরার কদমতলায় দুর্গাপূজার জন্য জোর করে চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে গত ৬ ও ৭ অক্টোবর সংঘর্ষের ঘটনা ঘটে।

অর্থাৎ ভাইরাল ভিডিওটি বাংলাদেশের শেরপুরের নয়, বরং ভারতের ত্রিপুরার এবং এটি মুরশিদপুর দরবার শরিফে হামলার ঘটনার অনেক আগের।

সুতরাং সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে ‘মিথ্যা’ হিসেবে সাব্যস্ত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X