ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে পিকআপভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

কিশোরগঞ্জে পিকআপভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
পিকআপভ্যান-অটোরিকশার সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে অটোরিকশা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় উপজেলার জগন্নাথপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, শাহিনুর ও রাজন। তিন নারীর নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার পর কার্ভার ভ্যানের দুই চালক পালিয়ে যায়। নামে দুই জনের পরিচয় পাওয়া গেছে। বাকি তিন মহিলার পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন ভৈরব হাইওয়ে থানার (ওসি) মো. সাজু মিয়া।

স্থানীয়রা জানান, সকালে নরসিংদীর নিলকুঠী এলাকা থেকে পিকআপভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিল। সিএনজিচালিত অটোরিকশাটিও ভৈরবের দিকে যাচ্ছিল। পিকআপভ্যানটি জগন্নাথপুর ব্রিজ পার হওয়ার সময় অটোরিকশাটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিকে থেকে আরেকটি গাড়ি আসলে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই পুরুষ ও তিন নারীর মৃত্যু হয়।

নিহত অটোরিকশাচালক শাহীন আলমের বাবা পরশ মিয়া বলেন, গত ৫ বছর আগেও আমি এক ছেলেকে সড়ক দুর্ঘটনায় হারিয়েছি। আজ আবার আমার আরেক ছেলেকে হারালাম। নিষ্ঠুর সড়ক আমার সন্তানকে কেড়ে নিয়েছে। আমি চালকের বিচার চাই।

নিহত রাজনের বাবা আব্দুর রাজ্জাক বলেন, বাজার করতে আমার ছেলে ভৈরবে যাচ্ছিল। সকালে নাস্তা খেয়ে বাজার করতে আমার সঙ্গে শেষ কথা বলে। বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর ফোন আসে আমার ছেলে এক্সিডেন্ট করেছে। আমার একমাত্র ছেলেকে হারালাম। আমি এখন কীভাবে চলব।

ভৈরব হাইওয়ে থানার (ওসি) মো. সাজু মিয়া কালবেলাকে জানান, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। গাড়িগুলো আটক করে থানায় আনা হয়েছে কিন্তু দুই চালক পালিয়ে গেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১১

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১২

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৩

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

১৪

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১৫

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৬

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৭

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৮

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৯

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০
X