কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

গণপিটুনিতে ছিনতাইকারী কামরুল মারা গেছেন

কামরুল। ছবি : সংগৃহীত
কামরুল। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাই করার সময় গণপিটুনিতে কামরুল (২৭) নামে এক যুবক গুরুতর আহত হন। পরে রোববার (১৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, রোববার দুপুর ১টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় ছিনতাই করার সময় জনতার গণপিটুনিতে আহত হন কামরুল।

নিহত কামরুল চাঁদপুর জেলার হাইমচর থানার হাইমচরের মাইনুদ্দিন পাটোয়ারির ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে শিয়াচর তক্কার মাঠ এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ছিনতাইয়ের ঘটনায় কামরুলকে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। এতে তিনি আহত হন। এ সময় জনতা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ তাকে প্রথমে স্থানীয় খানপুর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুল।

স্থানীয়রা আরও জানান, নিহত কামরুল এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ছিনতাইকালে গণপিটুনিতে ওই যুবক আহত হয়েছিলেন। রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া তাকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় অনেক লেখালেখি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১০

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১১

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১২

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৩

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৪

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৫

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৬

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৭

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৮

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৯

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

২০
X