খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ডিমের হালি সেঞ্চুরিতে

দিনাজপুরের খানসামার উপজেলা গেটের মুদি দোকান থেকে পোল্ট্রি ডিমের ক্যারেট। ছবি: কালবেলা
দিনাজপুরের খানসামার উপজেলা গেটের মুদি দোকান থেকে পোল্ট্রি ডিমের ক্যারেট। ছবি: কালবেলা

দিনাজপুরের খানসামায় ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে প্রতিনিয়তই বাড়ছে দাম। তবে সবকিছু ছাপিয়ে এবার বাড়ল ডিমের দাম। ‍বিক্রি হচ্ছে ১০০ টাকা হালি। এতে বিপাকে সাধারণ ক্রেতারা।

শনিবার (১২ আগস্ট) উপজেলার খানসামা ও পাকেরহাট ডিমের দোকান ঘুরে এ চিত্র দেখা যায়।

প্রতি হালি দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১০০ টাকা, পোল্ট্রি ৬০ টাকা, হাঁসের ডিম ১০০ টাকা। গত সপ্তাহেও পোল্ট্রি বিক্রি হয়েছে ৪৫, হাঁস ৭০, দেশি মুরগি ৮০ টাকায়।

বেশ কয়েক দিন ধরেই অস্থির কাঁচা মরিচ ও চিনির বাজার। এবার এ তালিকায় নাম উঠালো ডিমের। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। বাড়তি অন্যান্য নিত্য পণ্যের দামও।

ডিম কিনতে আসা সাদ্দাম নামে এক ক্রেতা কালবেলাকে জানান, গত সপ্তাহে দেশি মুরগির ডিম ৭০ থেকে ৮০ টাকায় কিনলেও সেই ডিম এখন কিনতে হচ্ছে ১০০ টাকা দিয়ে।

তিনি আরও বলেন, ডিম দিয়ে সাময়িক রান্না করা গেলেও এখন যে দাম, আমাদের গরিব মানুষের ডিম খাওয়া বিলাসিতা।

খানসামা বাজারের ডিম বিক্রেতা মমিনুল ইসলাম কালবেলাকে বলেন, কখনো রোদ আবার কখনো বৃষ্টি তাই ডিমের সরবরাহ কম। দাম একটু চড়া। আমরা বাড়তি দামে কিনতেছি তাই বাধ্য হয়ে বেশি বিক্রি করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

১০

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

১১

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১২

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১৩

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১৪

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৬

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৭

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৮

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৯

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

২০
X