বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসের ব্যানারে বঙ্গবন্ধুর ছবি, অতঃপর...

বিজয় দিবসের ব্যানারে বঙ্গবন্ধুর ছবি, অতঃপর...
বিজয় দিবসের ব্যানারে বঙ্গবন্ধুর ছবি। ছবি : সংগৃহীত

বান্দরবানে সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানার ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় আলীকদম উপজেলার সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকাম্মেল আমিন কুতুবীকে কারণ দর্শানোর নো‌টিশ দেওয়া হ‌য়ে‌ছে।

সোমবার (১৬ ডি‌সেম্বর) মহান বিজয় দিবস-২০২৪ উদযাপনের সময় ব্যবহৃত ব্যানা‌রে শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করা হয়। বিকেলে আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশারফ হো‌সেন খান স্বাক্ষরিত এক আদেশে কারণ দর্শানোর নো‌টিশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা অফিসার মো. মোশারফ হো‌সেন খান।

নো‌টিশে বলা হ‌য়ে‌ছে, আপনার কর্মরত বিদ্যালয়ে সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানার ব্যবহার করেছেন। আপনার এ ধরনের আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি লঙ্ঘনের শামিল। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হ‌বে না, তা পত্র প্রা‌প্তির তিন কর্মদিব‌সের ম‌ধ্যে স‌ন্তোষজনক লি‌খিত জবাব নিম্ন‌ স্বাক্ষরকারীর কাছে দা‌খিল কর‌তে অনু‌রোধ করা হলো।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১০

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১১

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১২

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৪

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৫

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৬

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৭

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৮

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৯

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

২০
X