টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

গ্রাফিকস : কালবেলা।
গ্রাফিকস : কালবেলা।

টাঙ্গাইলের আশেকপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার বাসিন্দা অটোরিকশাচালক সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)।

স্থানীয়রা জানান, অটোরিকশাটি করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পার হওয়ার চেষ্টা করে। একপর্যায়ে উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির বাস অটোরিকশাকে চাপা দেয়। স্থানীয়রা চালক ও যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহরাব হোসেনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. সৈকত হোসেন বলেন, দুর্ঘটনায় খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি উদ্ধার করি। নিহত দুজনের মধ্যে চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রদীপ পালের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১০

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১১

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১২

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

১৩

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

১৪

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৮

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

২০
X