নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০১:৫৯ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে দিনদুপুরে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা

ঘটনাস্থলের একটি চিত্র। ছবি: কালবেলা
ঘটনাস্থলের একটি চিত্র। ছবি: কালবেলা

নোয়াখালী সদর উপজেলায় মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বার্লিংটন মোড়ে কচি মিয়ার বিল্ডিং ও হাসপাতাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুপ্তাঙ্ক গ্রামের বার্লিংটন মোডের ফজলে আজিম কচির স্ত্রী মোসাম্মৎ নুরুন্নাহার (৩২) ও তার স্কুলপড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী (১৭)। এর মধ্যে মা নুরুন্নাহার ঘটনাস্থলে এবং মেয়ে প্রিয়ন্তীর নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ঘটনাস্থলে পুলিশ। ছবি: কালবেলা

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাসা ভাড়া নেওয়ার কথা বলে ওই বাড়িতে ঢোকে। পরে মা-মেয়েকে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং গলা কেটে পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আলতাফ হোসেন নামের সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ঘটনার মূল কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িতদের আটকের চেষ্টা চলছে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম কালবেলাকে বলেন, মা ও মেয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তৎপরতা শুরু করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X