বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে আগুন

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশকিছু জিনিসপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (৪ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে জেলা প্রশাসক ভবনের পশ্চিম পার্শ্বে নিচতলায় রেকর্ড রুম সংলগ্ন বারান্দায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবনের নিচতলায় বারান্দায় পরিত্যক্ত পুরাতন কাগজপত্র রাখা হয়েছে। রাত সোয়া ৮টার দিকে সেখানে ধোঁয়া দেখতে পান দায়িত্বরত নৈশপ্রহরী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নেভায়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ডিসি অফিস চত্বরে হাঁটতে আসা লোকজনদের মধ্যে কেউ সিগারেট ছুড়ে ফেলায় এ আগুনের সূত্রপাত হয়। রোববার (৫ জানুয়ারি) জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করবেন।

মেজবাউল করিম বলেন, আগুন লাগার ঘটনা অসাবধানবশত নাকি পরিকল্পিত সে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত কমিটি কাজ করবে।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশের বারান্দায় আগুন লেগেছিল। আমরা অল্প সময়েই নিভিয়ে ফেলেছি। সেখানে রাখা কিছু জিনিসপত্র পুড়ে গেছে। পাশে একটি রেস্টুরেন্ট আছে। ধারণা করা হচ্ছে, বারান্দার গ্রিল দিয়ে কেউ আগুন দিতে পারে। তদন্তে এ সব বেরিয়ে আসবে।

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, বিভিন্ন জায়গা থেকে মালামাল জব্দ করে প্রমাণ হিসেবে আলামতগুলো রাখা হয়েছিল। সেখানেই আগুনের সূত্রপাত। তবে পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিভিয়ে ফেলে। সেখানে এখন পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমার কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১০

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১১

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১২

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৩

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৪

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৫

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৬

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৭

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৮

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৯

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

২০
X