সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

মাস্ক পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটল নিষিদ্ধ ছাত্রলীগ

মাস্ক পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটল নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
মাস্ক পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটল নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাস্ক পরে গোপনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় উচ্চ বিদ্যালয় মাঠে কেকে কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তারা।

এ আয়োজনে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সভাপতি ওমর আলী।

কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সভাপতি ওমর আলী ও সহসভাপতি ইকবাল হোসেন তাদের ফেসবুকে কেক কেটে জন্মদিন পালনের একটি ভিডিও আপলোড দেন। ভিডিও ক্যাপশনে তারা লিখেন ‘আমরাতো আছি, ভয় কী বন্ধু? জেগে ওঠো পদাতিক। ...’। এই ভিডিও আপলোডের ঘণ্টাখানেক পর একই ভিডিও বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুকে আপলোড করা হয়।

ভিডিও চিত্রে দেখা যায়, বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তারা। ভিডিওতে কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সভাপতি ওমর আলী ছাড়াও সহসভাপতি ইকবাল হোসেন ও আনোয়ার হোসেন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে দেখা যায়। তবে কেক কাটতে উপস্থিত বেশিরভাগ নেতাকর্মীরই মুখে মাস্ক পরা ছিল। আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল শনিবার। প্রতি বছর বিপুল আয়োজনে সিলেটের পাড়া মহল্লা, জেলা, উপজেলা, ইউনিয়নে দিবসটি উদযাপিত হলেও এবার চিত্র একেবারেই আলাদা। এবার সিলেট নগরীতেও কোথাও উদযাপন হয়নি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান কালবেলাকে জানান, এ আয়োজনে অংশগ্রহণকারীদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X