ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৫:৩১ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই ঘটনা ঘটে।

নিহতরা হলো নোয়াখালীর সেনবাগ উপজেলার মো. হানিফের ছেলে স্কুল শিক্ষার্থী আরাফাতুর রহমান (১২) ও ফেনী সদর উপজেলার টঙ্গীরপাড় গ্রামের মো. মোস্তফার ছেলে ব্যবসায়ী আব্দুর রহিম (৪০)। আরাফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আবদুর রহিমের মরদেহ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর ১২টার দিকে আবদুর রহিম বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মহাসড়কের লালপুর এলাকায় তার নিজস্ব মুঠোফোন দোকানে যাচ্ছিলেন। ছনুয়া টঙ্গীরপাড় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

অপরদিকে চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে একটি পিকআপ ভ্যান কুমিল্লার দিকে যাচ্ছিল। পিকআপ চালকের মোহাম্মদ হানিফের ছেলে বেড়ানোর উদ্দেশ্যে বাবার সঙ্গে পিকআপে ওঠে। তাদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায় হলেও তারা চট্টগ্রামের সিটি গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। নিহত আরাফাত ওই এলাকার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পথিমধ্যে ফেনী সদর উপজেলার লেমুয়া এলাকায় পৌঁছালে পিকআপটি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর পিকআপটি সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পাশের গর্তে পড়ে যায়। এতেই ঘটনাস্থলেই স্কুলছাত্র আরাফাত নিহত হয় ও তার পিতা পিকআপচালক মারাত্মক আহত হন। ফেনীর ফাজিলপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ও নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে পুলিশের ওসি রাশেদ খান চৌধুরী শিশুসহ দুজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ পৌঁছার আগেই আবদুর রহিমের স্বজনরা বাড়ি নিয়ে গেছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X