পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের ওপর হামলা, আহত ২০

পেকুয়ায় সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের ওপর হামলা চালানো হয়। ছবি : সংগৃহীত
পেকুয়ায় সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের ওপর হামলা চালানো হয়। ছবি : সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পেকুয়া থানার ওসিসহ পুলিশের ২০ সদস্য আহত হয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে পেকুয়ার বারবাকিয়া বাজারে সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ফেরার পথে একদল লোক স্লোগান দিয়ে পেকুয়া থানা পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বারবাকিয়া বাজারে সাঈদীর গায়েবানা জানাজার সময় পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার ও পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখরের নেতৃত্বে একদল পুলিশ এখানে অবস্থান করছিল।পরে জানাজায় অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণভাবে চলে যেতে বলে পুলিশ। এ সময় হঠাৎ স্লোগান দিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে একদল লোক। এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পেকুয়া থানার ওসি ওমর হায়দার বলেন, সাঈদীর গায়েবানা জানাজা শেষে একদল লোক পুলিশের ওপর বিনা কারণে হামলা চালিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১০

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১১

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১২

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৩

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৪

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৫

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৬

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৭

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১৮

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১৯

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

২০
X