জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দায়ের কোপে যুবলীগ নেতার হাতের কবজি বিচ্ছিন্ন

যুবলীগ নেতার নাম সামস উদ্দিন। ছবি : সংগৃহীত
যুবলীগ নেতার নাম সামস উদ্দিন। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বড় ভাইয়ের দায়ের কোপে এক যুবলীগ নেতার হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে জুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

হাতের কবজি আলাদা হওয়া ভুক্তভোগী যুবলীগ নেতার নাম সামস উদ্দিন (৩৭)। অভিযুক্ত তার ভাইয়ের নাম শাহাব উদ্দিন। তারা উভয়ই উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা আছার উদ্দিনের ছেলে।

জানা যায়, বাড়ির জায়গায় সামস উদ্দিন ড্রেন নিষ্কাশনের করতে গেলে বড় ভাই শাহাব উদ্দিন বাধা দেন। এতে তাদের দুই ভাইয়ের বাধা-বিপত্তিতে মারামারি লেগে যায়। একপর্যায়ে বড় ভাইয়ের দায়ের কোপে তার ছোট ভাই যুবলীগ নেতা সামস উদ্দিনের হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহত যুবলীগ নেতা শামস উদ্দিনকে তৎক্ষণাৎ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূইয়া কালবেলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে থানা হেফাজতে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হিল্লা বিয়ে’ কী, ইসলামে এর বিধান কী?

কবরে পাওয়া যায় ‘প্রাচীন নিদর্শন’, আত্মসাতের অভিযোগ

বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি

চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সুযোগ কাজে লাগানোর’ আহ্বান মিসরের

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি 

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

ক্রসফায়ারে স্বামী নিহতের পর মাদক রাজ্যের রানী হন স্ত্রী

ফটিকছড়ি থানা জামায়াতের আমিরের মন্তব্য / ‘প্রচলিত সংবিধান মানলে মুজিব জাতির পিতা, হাসিনা প্রধানমন্ত্রী’

১০

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রতিনিধিদলের বৈঠক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা!

১২

এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

১৩

দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

১৪

বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়নই চ্যালেঞ্জ : সিপিডি

১৫

টাঙ্গুয়ার হাওরে চায়না দুয়ারি জালে মাছ নিধন

১৬

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

১৭

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১৮

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

১৯

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

২০
X