খুলনা ব্যুরো
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে গুলিতে নিহত কাউন্সিলর টিপুর দাফন সম্পন্ন

কাউন্সিলর গোলাম রব্বানি টিপুর জানাজায় আগত মুসল্লিরা। ছবি : কালবেলা
কাউন্সিলর গোলাম রব্বানি টিপুর জানাজায় আগত মুসল্লিরা। ছবি : কালবেলা

খুলনা সিটি করপোরেশন ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর গোলাম রব্বানি টিপুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে খুলনার দেয়ানা উত্তরপাড়া মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে শনিবার ভোরে দৌলতপুরের দেয়ানা হোসেন শাহ সড়কে নিজ বাড়িতে টিপুর মরদেহ নিয়ে এলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাকে দেখতে শত শত মানুষ তার বাড়িতে ভিড় জমায়। লাশ দেখে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা খুনিদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। তবে অজানা আতঙ্ক লক্ষ করা গেছে এলাকার মানুষের মধ্যে।

এক সময়কার ছাত্রমৈত্রী নেতা গোলাম রব্বানী টিপু জড়িয়ে যান চরমপন্থি দলে। সেখানে নাম লিখিয়ে দীর্ঘদিন ছিলেন এলাকার বাইরে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এলাকায় গিয়ে যোগ দেন আওয়ামী লীগে। সর্বশেষ ছিলেন নগর সেচ্ছাসেবক লীগের সহসভাপতি। ২০১৫ সালে প্রভাবশালী চরমপন্থি নেতা বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা শহিদুল ইসলাম ওরফে হুজি শহীদ হত্যার শিকার হলে টিপুকে প্রধান আসামি করে মামলা করেছিলেন শহীদের পরিবার।

কক্সবাজারে তার কোনো শত্রু থাকার কথা জানে না পরিবারসহ এলাকার মানুষ। সবারই ধারণা, স্থানীয় শত্রুরাই তার জনপ্রিয়তার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

একই সুরে কথা বললেন তার বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম আকবর। ছেলের জানাজায় যাওয়ার সময় কালবেলার সঙ্গে তার কথা হয়। তিনি বলেন, মৃত্যুর ১০ মিনিট আগে আমাকে কল দিয়ে বলেছিল, কয়েকটি কম্বল আছে এগুলো মানুষকে দিতে হবে।

তিনি বলেন, এখন যারা গোপনে আনন্দ করছে তাদের ধরুন, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করুন। খুলনা থেকে লোক গিয়ে তাকে ফুসলিয়ে ঢাকা থেকে কক্সবাজারে নিয়ে গেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্টে সন্ত্রাসীদের গুলিতে টিপু নিহত হন। এ ঘটনায় রাতেই খুলনা সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইফতেখার চালুসহ দুজনকে আটক করেছে র‌্যাব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৪

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৫

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৮

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৯

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

২০
X