সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সরাইলে বিএনপির নতুন কমিটি নিয়ে উত্তেজনা, সভাপতি ঘণ্টাব্যাপী অবরুদ্ধ

বিএনপির বর্তমান কমিটিকে কেন্দ্র করে উত্তেজিত নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বিএনপির বর্তমান কমিটিকে কেন্দ্র করে উত্তেজিত নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে বর্তমান সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরকে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা ভূমি অফিসে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার ও তার নেতৃত্বে কয়েকশ কর্মী জড়ো হয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন।

আনোয়ার হোসেন মাস্টার ও তার কর্মীরা জানান, বর্তমান সরাইল উপজেলা বিএনপির কমিটিটা একটা ঘরোয়া ও পকেট কমিটি। যে কমিটিতে স্থান পেয়েছে বেশির ভাগ অরাজনৈতিক ও অন্য দলের লোকজন।

কমিটির যুগ্ম সম্পাদক খন্দকার নাজমুল আলম খন্দকার মুন্না জানান, এ কমিটিতে বেশি স্থান পেয়েছে যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ছিলেন না। তাদের মধ্যে সাধারণ সম্পাদক ও সভাপতির পরিবারের লোকজনও ছিলেন না। এ কমিটি অনতিবিলম্বে বাতিল করে ত্যাগীদের সমন্বয়ে কমিটি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সরাইল থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও অন্য নেতাকর্মীদের সহায়তায় তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X